সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » খেলা » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭ কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১