মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলা ভাঙ্গাব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান হাওলাদার (২০) কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকার লিটন হাওলাদারের ছেলে এবং রহমান হাওলাদার (১৮) একই এলাকার নিঠুর হাওলাদারের ছেলে। আহত অবস্থায় ফরিদপুর রয়েছেন মফেজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের কালকিনির কর্ণপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহান হাওলাদার মারা যান। অপর দুই আরোহী রহমান ও সুমন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় আ. রহমান মারা যান আর সুমনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হন। কিন্তু রাতেই ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। খবর পেয়ে থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১৭ই ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১