কাল ২ কোম্পানির লেনদেন চালু
প্রচ্ছদ » Uncategorized » কাল ২ কোম্পানির লেনদেন চালুপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ইস্টার্ন কেবলস ও এপোলো ইস্পাত লিমিটেডের লেনদেন আগামীকাল সোমবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ রোববার কোম্পানি গুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ ডিসেম্বর , ২০২০।








