জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি অতিরিক্ত ১৬ ডেসিমেল জমি কিনবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে মোট ৬০ লাখ টাকা ব্যয় হবে। প্রতি ডেসিমেল জমির মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ আরও ৬ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় হবে। এই জমি নারায়নগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে অবস্থিত।
কোম্পানিটি আরও জানায়, গত ১৬ আগস্ট অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৫১৮.৫৬ ডেসিমেল এবং ৪.৭২ ডেসিমেল জমি কেনার জন্য একটি চুক্তি করেছিল। কিন্তু এই জমি পরিমাণে কম ছিল। তাই কোম্পানির মোট বিক্রয় করা জমির পরিমাণ ৫১৩ ডেসিমেল।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ ডিসেম্বর , ২০২০।








