সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ ডিসেম্বর , ২০২০।








