সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫১১ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১০ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৯৯৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৭২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২৩ কোটি ২৯ লাখ টাকা।

আইএফআইসি ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৯ কোটি ২১ লাখ ৬৮ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮৪ কোটি ৪০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিটিক্যালস, বিডি ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, শাইনপুকুর সিরামিকস ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ জানুয়ারি , ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১