৩ ফেব্রুয়ারি এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন শুরু

প্রচ্ছদ » Uncategorized » ৩ ফেব্রুয়ারি এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এনআরবিসি ব্যাংক লিমিটেডের আবেদনের সময় নির্ধারন করা হয়েছে । আগামী ৩ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আইপিওর মাধ্যমে এনআরবিসি ব্যাংক পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। ব্যাংকটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থের মধ্য থেকে সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ব্যাতিত)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/৫ জানুয়ারী , ২০২১ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০