বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা, রূপালী ব্যাংক ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত জিলবাংলার স্ক্রিনে ৩৫ হাজার ৫৫৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৭৬ টাকা ৩০ পয়সা।

এদিকে একই সময়ে রূপালী ব্যাংকের স্ক্রিনে ১ লাখ ১৫ হাজার ৫৮১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৯ টাকা ১০ পয়সা।

একই সময়ে খুলনা পাওয়ারের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/৫ জানুয়ারী , ২০২১ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০