লভ্যাংশ পাঠিয়েছে একমি ল্যাবরেটরিজ
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ পাঠিয়েছে একমি ল্যাবরেটরিজপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংক হিসাবে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ ইতোমধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ জানুয়ারী , ২০২১ ।








