গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

প্রচ্ছদ » Uncategorized » গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোড এলাকায় ১৪ তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আজ বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার ১৪ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে।

এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ জানুয়ারী , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০