পরিবার নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র বানাতে হবে : প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » পরিবার নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র বানাতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পাশে সব সময়ই আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, মানুষকে সিনেমা হলমুখী করে তুলতে পরিবার পরিজন নিয়ে দেখা যায় এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে। শিশুদের উপযোগী করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভালো সিনেমা নির্মাণের ব্যাপারে সরকার সর্বাত্মক সহায়তা করবে।

বিজ্ঞাপন

রোববার (১৭ জানুয়ারি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র শুধুমাত্র শিল্পী ও কলাকুশলীদের জন্যই নয়, দেশের মানুষের ভাগ্যেন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম যেন বিজয়ের ইতিহাস জানতে পারে সেদিকে লক্ষ্য রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

বিজ্ঞাপন

চলচ্চিত্র নির্মাণে তরুণ সমাজের এগিয়ে আসাকে ভালো লক্ষণ মন্তব্য করে সরকার প্রধান বলেন, তরুণ সমাজ বেশ এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের বিষয়। শিল্পটা সামনের দিকে আরও এগিয়ে যাবে। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আজ আছি তো কাল নেই, তরুণ সমাজের আগ্রহ বেড়েছে, তারা যে এগিয়ে এসেছে এটা আমাদের জন্য ভাল লক্ষণ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সনদ ও সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ জানুয়ারী , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০