নতুন গানে কণ্ঠ দিলেন ফজলুর রহমান বাবু

প্রচ্ছদ » Uncategorized » নতুন গানে কণ্ঠ দিলেন ফজলুর রহমান বাবু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি গানও করেন। এর আগে ‘মনপুরা’ ছবিতে গান গেয়েছিলেন তিনি। পরে গানের একটি অ্যালবামও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

সম্প্রতি নতুন একটি গানও রেকর্ড করেছেন বলে জানা গেছে। এন আই বুলবুলের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিউল আলম রাকিব।

গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আমরা নিজকে নিয়ে অনেক অহংকার করি। মিথ্যে অহংকারে সৃষ্টিকর্তাকে ভুলে থাকি কিন্তু একটা সময় আমাদের তার কাছেই ধরা দিতে হয়। বুঝতে পারি ভুল সময়ের মধ্য দিয়ে জীবন কাটিয়ে এসেছি। এই গানটিতে মানব জীবনের সেই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে।’

গানের গীতিকার এন আই বুলবুল বলেন, আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। খুব শিগগির গানটি আমরা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১