সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার( ২৪ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৭ ও ২২১১ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার।
বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— রবি, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, জিবিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, সামিট পাওয়ার, বারাকা পাওয়ার, বেক্সিমকো ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স ও লার্ফাজহোলসিম।
রোববার ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট কমে ১৭ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ২৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৫টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানি শেয়ারের দর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২১।








