দর বাড়ার শীর্ষে এনার্জিপ্যাক

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে এনার্জিপ্যাক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৭৯টির বা ২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের।

আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন গেইানার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯.২৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৮.৩৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.১৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৭২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.৬৯ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.৭৮ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.৭২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০