বেক্সিমকো লিমিটেডের আয় বেড়েছে ১ টাকা ৯২ পয়সা

প্রচ্ছদ » Uncategorized » বেক্সিমকো লিমিটেডের আয় বেড়েছে ১ টাকা ৯২ পয়সা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রোববার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২৩ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) বেক্সিমকোর প্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫৪ পয়সা ছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৩ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ২৯ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০