ইনডেক্স এগ্রোর বিডিং শুরু রোববার
প্রচ্ছদ » Uncategorized » ইনডেক্স এগ্রোর বিডিং শুরু রোববারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির যোগ্য বিনিয়োগকারী (Eligible Investors) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম (Bidding) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির নিলাম শুরু হবে আগামী ১ নভেম্বর, রোববার। চলবে ৪ নভেম্বর, বুধবার পর্যন্ত ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এর আগে গত ১০ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে নিলাম অনুষ্ঠানের অনুমতি দিয়েছে ।
সূত্র মতে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় বিল্ডিং নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ অক্টোবর , ২০২১।








