সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ( ২৫ জানুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৭ ও ২২১৪ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং অপরির্বতিত রয়েছে ৯৫টি কোম্পানির শেয়ারের দাম।
সোমবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি, লংকাবাংলা, শাইনপুকুর সিরামিক, জিবিবি পাওয়ার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স ও লার্ফাজহোলসিম।
এর আগে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৫ পয়েন্ট।
এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট কম ১৬ হাজার ৯৫৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে ২৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬০টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানি শেয়ারের দর।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ জানুয়ারী , ২০২১।








