লালকেল্লায় পতাকা উত্তোলন ষড়যন্ত্রের দেখছেন কৃষক নেতারা
প্রচ্ছদ » আজকের সংবাদ » লালকেল্লায় পতাকা উত্তোলন ষড়যন্ত্রের দেখছেন কৃষক নেতারাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হড দিল্লি। বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লালকেল্লায় পতাকা উত্তোলন, এক কৃষকের মৃত্যু ও জখম ৮৬ জন পুলিশকর্মী।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) আন্দোলনকারীদের বিক্ষোভ হিংসাত্মক রূপ নেওয়ার পিছনে উঠে এসেছে পঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধুর ইন্ধনের অভিযোগ। গোটা ঘটনায় ষড়যন্ত্রের ছাপ দেখছেন আন্দোলনরত কৃষক ইউনিয়নের নেতা তথা নাগরিক সমাজের একাংশ।
কিন্তু কে এই দীপ সিধু?
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র এক প্রতিবেদন অনুযায়ী, পঞ্জাবের মুখতসর জেলায় ১৯৮৪ সালে জন্ম সিধুর। আইন নিয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে স্বল্প সময়ের জন্য তাকেই পেশা করেছিলেন সিধু।
এর পর ম়ডেলিংয়ে র দিকে ঝোঁকেন। ‘কিংফিশার মডেল হান্ট’ প্রতিযোগিতা জিতে অভিনয় জগতে পা রাখেন ২০১৫-তে।
সে বছর ‘রামতা যোগী’ নামে একটি পঞ্জাবি ফিল্মে আত্মপ্রকাশ করেন সিধু। তবে ফিল্মি পর্দায় সাফল্য আসে তার বছর তিনেক পর। ১৮-তে মুক্তি পায় ‘জোড়া ‘দশ নম্বরিয়া’। ওই পঞ্জাবি ফিল্মে গ্যাংস্টারের ভূমিকায় সিধুকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায়। এর পর খান তিনেক ফিল্মেও অভিনয় করেছেন তিনি। তবে ২০১৯ সাল থেকে সিধুকে রাজনীতির আঙিনায়ও দেখা যেতে শুরু করে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সিধুর একের পর এক ছবি পোস্ট এবং রি-পোস্ট হতে থাকে। তারই একটি ছবিতে দেখা গিয়েছে, ’১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারসঙ্গী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন সিধু। ২৫ সেপ্টেম্বর বিক্ষোভে কৃষকদের সঙ্গে ধর্নায় বসেন সিধুও। সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ারদের উদ্দেশেও কৃষক আন্দোলনের পক্ষে বিভিন্ন বক্তব্য করেন তিনি। সে সময় থেকেই এই আন্দোলনে সিধুর শামিল হওয়া নিয়ে আপত্তি তুলেছিল বহু কৃষক ইউনিয়ন।
কৃষক আন্দোলনের একাংশ কাছে ব্রাত্য সিধুর সঙ্গে সে সময় থেকে নাকি দূরত্ব বাড়াতে শুরু করেন বিজেপি সাংসদ সানিও। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা-কাণ্ড নিয়ে টুইটারে দুঃখপ্রকাশ করেছেন সানি। মঙ্গলবার টুইটারে সানির সাফ কথা, ‘৬ ডিসেম্বরই টুইটারে জানিয়েছিলাম, আমি বা আমার পরিবারের কারও দীপ সিধুর প্রতি আগ্রহ নেই’।
সিধুর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্তের দাবি তুলেছেন আন্দোলনকারী তথা স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। তিনি বলেন, দীপ সিধু মাইক হাতে কী ভাবে লালকেল্লায় পৌঁছলেন, তা তদন্ত করে দেখা উচিত।
কৃষকদের র্যালিতে ঘিরে হিংসায় ইন্ধনেরও অভিযোগ উঠেছে সিধুর বিরুদ্ধে। ৪১টি কৃষক ইউনিয়ন যে ছাতার তলায় দাঁড়িয়ে আন্দোলন চালাচ্ছেন সেই সংযুক্ত কিসান মোর্চার দাবি, গোটা ঘটনায় ‘দুষ্কৃতীদের’ হাত রয়েছে। অন্য দিকে, ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ)-এর প্রধান গুরনাম সিংহের অভিযোগ, দীপ সিধুই আন্দোলনকারীদের উস্কানি দিয়েছিলেন। তিনিই তাঁদের বিপথে চালিত করেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ জানুয়ারী , ২০২১।








