ন্যাশনাল পলিমারের রাইট আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি

প্রচ্ছদ » Uncategorized » ন্যাশনাল পলিমারের রাইট আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন গ্রহণ শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার। এর আগে গত ২৪ জানুয়ারি কোম্পানিটির রাইট ইস্যুর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজকে।

এতে বলা হয়, সভায় ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ টাকা মূল্যের ৩কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি প্রতিটি সাধারণ শেয়ার ১৫ টাকা মূল্যে রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৫৪কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫১০ টাকার মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। উক্ত আবেদনও অনুমোদন করেছে কমিশন সভায়।

ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরি মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পূণ:মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ ফেব্রুয়ারি , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০