চাঁদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » চাঁদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চাঁদপুরে যাত্রীবাহী বাস বোগদাদ উল্টে খালে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তির গীতা রানী দাস ও কুমিল্লার নিমসার এলাকায় বাসিন্দা বিভা রানী ভৌমিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাসটি শাহরাস্তির মৌতা বাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। ৫-৬ জনের মতো আহত হয়েছেন। তাদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ ফেব্রুয়ারি , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০