সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » জাতীয় » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্লবার ( ০৯ ফেব্রুয়ারী ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে টাকার পরিমাণে ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৬ কোটি ৫০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, দর কমেছে ১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪১০ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১