সাপ্তাহিক গেইনারের শীর্ষে কনফিডেন্স সিমেন্ট
প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক গেইনারের শীর্ষে কনফিডেন্স সিমেন্টপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪১ কোটি ১০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২০৫ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মা লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বিডি অটোকারস লিমিটেড ৮ দশমিক ৫৫ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৮ দশমিক ২৫ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭ দশমিক ৭৮ শতাংশ, ইফাদ অটোস লিমিটেড ৭ দশমিক ৭০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ৭ দশমিক ৬৯ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ৭ দশমিক ৬৮ শতাংশ এবং হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেডের ৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।








