ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
প্রচ্ছদ » Uncategorized » ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিতপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিবেশকদের সম্মানে বার্ষিক বিক্রয় সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিবেশকদের সম্মানে বার্ষিক বিক্রয় সম্মেলন ও প্রীতিভোজের আয়োজন করে কোম্পানিটি।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কোম্পানির বিক্রয় বৃদ্ধি হওয়ায় বার্ষিক বিক্রয় সম্মেলন ও প্রীতিভোজ সম্মেলনে সেরা পরিবেশকসহ বিক্রয় লক্ষমাত্রা অর্জন করায় ১ম ২২ জন ডিলারকে পুরস্কৃত করা হয়। এসময় সম্মাননা প্রদান করেন ইন্দো-বাংলার ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক। অনুষ্ঠানে সারা দেশের পরিবেশকসহ কোম্পানির সকল কর্মকর্তাদের উপস্থিতে বার্ষিক বিক্রয় সম্মেলন ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, কোম্পানী সচিব মহিউদ্দিন, সি এফ ও মোঃ ফারুক হোসেন, হেড অব মার্কেটিং আর আই চৌধুরী ।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ফেব্রুয়ারী , ২০২১।








