সিগারেট রপ্তানি বাড়াতে বিএটিবিসি ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে
প্রচ্ছদ » Uncategorized » সিগারেট রপ্তানি বাড়াতে বিএটিবিসি ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ থেকে সিগারেট রপ্তানি বাড়াতে চায়। একারণে বিএটিবিসির সাভার কারখানায় উৎপাদন বাড়াতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বিএটিবিসি উৎপাদন বাড়াতে নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ ফেব্রুয়ারী , ২০২১।








