উত্তরায় ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল উদ্ধার
প্রচ্ছদ » Uncategorized » উত্তরায় ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল উদ্ধারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মো. সুমন (৩৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা দুটি মোাবাইল উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দীন জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) উত্তরা পূর্ব থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়। মামলা রুজুর পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
এরপর উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিকে উত্তরা পূর্ব থানার ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ ফেব্রুয়ারী , ২০২১।








