বিও হিসাবে বোনাস পাঠিয়েছে শাহজিবাজার
প্রচ্ছদ » Uncategorized » বিও হিসাবে বোনাস পাঠিয়েছে শাহজিবাজারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৮ ফেব্রুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে শাহজিবাজার পাওয়ার ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ ফেব্রুয়ারী , ২০২১।








