হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসারের পদত্যাগ

প্রচ্ছদ » Uncategorized » হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসারের পদত্যাগ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেওয়ার পরই পদত্যাগ করেন স্পাইসার।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর ব্যবসায়ী অ্যান্থনি স্কারামুচিকে নিয়োগ দিয়েছেন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় পদত্যাগ করেছেন স্পাইসার।

গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র হিসেবে শন স্পাইসারকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে, সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বাক্যবাণ ও কটাক্ষ নিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছেন তিনি।

রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। ঠিক এমন সময়ে পদত্যাগ করেছেন তার প্রেস সেক্রেটারি স্পাইসার।

স্পাইসারের পদত্যাগপত্র গ্রহণ করে এতোদিন হোয়াইট হাউজে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্পকে আইনি সহায়তা দেয়- এমন একটি দলের মুখপাত্র পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকেই একের পর এক পরীক্ষার মুখে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই পদত্যাগ করেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০