কাল ২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে
প্রচ্ছদ » Uncategorized » কাল ২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড ও আরএকে সিরামিকস লিমিটেড।
আরএকে সিরামিকসের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
অন্যদিকে ইনটেক জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পটে লেনদেন শেষ হবে ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি, রোববার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ ফেব্রুয়ারী , ২০২১।








