সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথমকার্যদিবস রোববার ( ০৭ মার্চ ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে টাকার পরিমাণে ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৯ কোটি ২০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২২৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ মার্চ, ২০২১।








