নারীদের জন্য ‘পদ্মাবতী’ চালু করল পদ্মা ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » নারীদের জন্য ‘পদ্মাবতী’ চালু করল পদ্মা ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের যেকোনো বুথ থেকে বিনা খরচে টাকা উত্তোলনের সুবিধাসহ পদ্মা ব্যাংক নারীদের জন্য বিশেষায়িত ডিপোজিট প্রোডাক্ট ‘পদ্মাবতী’ চালু করেছে। প্রতিদিন মুনাফা দেয়ার বিশেষ সুবিধাসহ নতুন এই প্রোডাক্টে নারী গ্রাহকরা সহজেই সব ধরনের আর্থিক সুবিধা পাবেন। দেশজুড়ে পদ্মা ব্যাংকের ৫৮টি শাখার মাধ্যমে এই সেবা দেয়া হবে।

রোববার (৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে নারীদের বিশেষায়িত ডিপোজিট প্রোডাক্ট পদ্মাবতীর উদ্বোধন হয়।

নারী দিবসকে সামনে রেখে বিশেষায়িত এই প্রোডাক্টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. এহসান খসরু, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, এসইভিপি ল’ অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, রিটেল ব্যাংকিং অ্যান্ড এসএমই বিজনেস হেড খন্দকার জীবানুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ, ইউএন উইমেনের জেন্ডার স্পেশালিস্ট নিলুফার আহমেদ করিম, নর্থসাউর্থ ইউনিভার্সিটির প্রফেসর সানজিদা আক্তার, সূর্যমুখী সংস্থার আশালতা বৈদ্য ও পদ্মা ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

নারী উদ্যোক্তা, বেতনভুক্ত নারী, গৃহবধূ, পেশাজীবী ও শিক্ষার্থী সবধরনের নারীরা পদ্মাবতীর আওতায় নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। পদ্মাবতী গ্রাহকরা ফ্রি জীবনবীমা, ডেবিট কার্ড ও চেক বই সুবিধা পাবেন।

এছাড়াও সহজ শর্তে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন; পাবেন ডিপিএসএর বিপরীতে লোন সুবিধা। আরও থাকছে লকার সুবিধায় ৫০ শতাংশ ও স্টুডেন্ট ফাইলে বিশেষ ছাড়। আর প্রতিদিনের মুনাফা প্রতিদিনই বুঝে পাবেন নারীরা; এমন সুবিধা দেশে প্রথমবার দিচ্ছে পদ্মা ব্যাংক।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১