নারীরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছেন : ফখরুল

প্রচ্ছদ » Uncategorized » নারীরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছেন : ফখরুল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বর্তমান দুঃসময়ে নারী ও শিশুরা অতিমাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল থিম ‘নেতৃত্বে নারী’ এর সফলতা কামনা করছি।

রোববার (৭ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অপরিসীম। ক্ষমতার প্রশ্নে লিঙ্গ সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্ধেকেরও বেশি নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ ঐতিহাসিক কবিতার লাইনটির যথার্থতা অনুধাবন করে আমাদের দেশের নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াই প্রথম মহিলা ও শিশু মন্ত্রনালয় গঠন করেছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণে শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার অবদান তৃতীয় বিশ্বে একটি মডেল হিসেবে বিবেচিত হয়। তাদের যথাযথ উদ্যোগের কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১