মোহনপুর মিনি ক্রিকেট নাইট টুনামেন্ট : সোনার বাংলা একাদশ ফাইনাল রাউন্ডে উত্তির্ন
প্রচ্ছদ » Uncategorized » মোহনপুর মিনি ক্রিকেট নাইট টুনামেন্ট : সোনার বাংলা একাদশ ফাইনাল রাউন্ডে উত্তির্ননূর এ আলম সিদ্দিক, কুমিল্লা থেকেঃ কুমিল্লা দেবিদ্বার উপজেলা মোহনপুর চারু গাজী সরকার মিনি ক্রিকেট নাইট টুনামেন্টে মোহনপুর সোনার বাংলা একাদশ বনাম মোহনপুর নিউ মাতৃভান্ডার একাদশের মধ্যকার সেমিফাইনাল ক্রিকেট ম্যাচে মোহনপুর সোনার বাংলা একাদশ বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে উত্তির্ন হয়।
১২ মার্চ শুক্রবার রাত ৮ টায় মোহনপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সদস্য সফিউল্লাহ মেম্বারের বাড়ির পাশের মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ও সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মুজিবুর রহমান ভূইয়া, আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী জাকির হোসেন, সংবাদিক আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য শফিউল্লাহ, মোহনপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী কামাল হোসেন।
এসময় টুনামেন্টের আয়োজক সুমন বেপারী, কাউছার সরকার, মাওলানা কামরুল ইসলাম, ফারুক হোসোন,গোলাম মাওলা সিপন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল – মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে গত ১২ ফেব্রুয়ারী শুক্রবার ৪০ টি দল নিয়ে মোহনপুর চারু গাজী সরকার মিনি ক্রিকেট নাইট টুনামেন্টের শুভ উদ্বোধন হয়।
বেপারি স্পটিং ক্লাব বনাম মোহনপুর সোনার বাংলা একাদশের মধে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ মার্চ, ২০২১।








