ফার্স্ট ফিন্যান্সের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ফার্স্ট ফিন্যান্সের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফিন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই বোনাস।

সোমবার (২২ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৩ টাকা ৪৯ পয়সা।

আগামী ৬ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১