দেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’

প্রচ্ছদ » Uncategorized » দেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চলছে স্বাধীনতার মাস, আর অল্পকিছু দিনের মধ্যেই বাংলাদেশ ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে দেশের ঝুলিতে জমেছে অসংখ্য সাফল্যের গল্প। যে গল্পগুলো অনুকরণীয়। এমনই কিছু সেরা সাফল্য দেশের মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এগিয়ে চলার এসব সাফল্য গাঁথাই জায়গা পাবে ‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামের আয়োজনটিতে। অর্জনের এই গল্পগুলো স্বাধীনতার মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে।

গত অর্ধ-শতাব্দীতে দেশের গর্ব করার মতো অর্জন থেকে বাছাই করে সেরা ৫০টি গল্প নতুন করে সবার সামনে তুলে ধরা হবে এই আয়োজনে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা দেশের এগিয়ে চলার সাথী হিসেবে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। এরই অংশ হিসেবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের অনন্য অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। সফলতার এই গল্পগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে এক দিকে যেমন গর্বিত করবে তেমনি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ গড়তে সবাইকে উদ্বুদ্ধ করবে।’

সেরা অর্জনের তালিকায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ব্যতিক্রমধর্মী সাফল্য গাঁথার গল্পও মানুষের কাছে তুলে ধরা হবে একই সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের গত এক শতাব্দীর মধ্যে অন্যতম সফল উদ্যোগ ‘নগদ’-এর কথাও থাকবে। মাত্র দুই বছরে সাড়ে তিন কোটির বেশি গ্রাহক-ভিত্তি তৈরি ও দৈনিক প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন করে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশেরেই উদ্ভাবন ‘নগদ’।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১