রোববার শুরু হতে পারে বিবিএস ক্যাবলসের শেয়ার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » রোববার শুরু হতে পারে বিবিএস ক্যাবলসের শেয়ার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিবিএস ক্যাবলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বিজয়ী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে শেয়ার জমা হয়েছে। আগামী রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হতে পারে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

বিবিএস ক্যাবলস লিমিটেড বিভিন্ন ক্যাটাগরির উন্নত মানের বৈদ্যুতিক তার উৎপাদন করে থাকে। কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করেছে।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিবিএস ক্যাবলস লিমিটেডের আইপিও অনুমোদন করে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পায় কোম্পানিটি। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি শেয়ার ইস্যু করে এই টাকা তুলেছে।

বিবিএস ক্যাবলসের আইপিওতে ২৩ মে থেকে ৪ জুন পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন ও টাকা জমা নেওয়া হয়। নির্ধারিত সংখ্যার বেশী আবেদন জমা পড়ায় ২২ জুন লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করা হয়।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর পরিচালনা পর্ষদ কোম্পানিটির তালিকাভুক্তির আবেদন অনুমোদন করে।

বিবিএস ক্যাবলস তার ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি আমদানি, ভবন নির্মাণ ও ঋণ পরিশোধের জন্য আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা ব্যয় করবে। এছাড়া আইপিও প্রক্রিয়ার সম্পন্ন করার জন্যও কিছু টাকা ব্যয় হবে।

উত্তোলিত ২০ কোটি টাকার মধ্যে কোম্পানিটি আইডিএলসি ফাইন্যান্সের গুলশান শাখায় ৪ কোটি টাকার ঋণ পরিশোধ করবে। যা উত্তোলিত অর্থের ২০ শতাংশ। বাকি টাকা ব্যবসা সম্প্রসারণে ব্যয় হবে। এর মধ্যে প্লান্ট ও যন্ত্রপাতি স্থাপনে ব্যয় হবে ৯ কোটি ৮০ লাখ টাকা। আর অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ৪ কোটি ৪৬ লাখ টাকা।

৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। এসময় কোম্পানির নিট মুনাফা হয় ২৪ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকা। আর প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয় ১৬ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আজ বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) সংরক্ষিত বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা করে বিবিএস ক্যাবলস। এ বিষয়ে তারা দুই স্টক এক্সচেঞ্জে একটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর তারিখ ঘোষণা করতে পারে। জানা গেছে, আগামি রোববার লেনদেন শুরুর দিন নির্ধারিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০