কর্মসংস্থান তৈরিতে ২১২৫ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » কর্মসংস্থান তৈরিতে ২১২৫ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আগামীতে করোনাভাইরাস মোকাবিলা এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে বাংলাদেশকে এ ঋণ শোধ করতে হবে।

শুক্রবার (২৬ মার্চ) এ ঋণ অনুমোদন দেয় বলে শনিবার জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। থার্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ভালো হয়েছে। সেই হিসাবে কর্মসংস্থান তৈরি হয়নি, বিশেষ করে উৎপাদনশীল খাতে।

এদিকে করোনা দরিদ্র ও নারীদের বড় ধরনের বিপদের মুখে ফেলেছে। এ অর্থায়ন করোনায় ক্ষতির শিকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মীদের কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করবে বলে জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০