ডেন্টাল ভর্তির আবেদন শুরু

প্রচ্ছদ » জাতীয় » ডেন্টাল ভর্তির আবেদন শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের সব সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী (বিডিএস) কোর্সের প্রথম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে।

শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৩ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদফরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাক্তার এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়, বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীরা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

তিনি আরও বলেন, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।

সকল উপজাতী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ সাড়ে তিন থাকতে হবে।

সকলের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ সাড়ে তিন থাকতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০