রাজধানীতে আ.লীগের হরতালবিরোধী বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে আ.লীগের হরতালবিরোধী বিক্ষোভ মিছিল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জিরোপয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল শেষে তারা আবার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে সংঘর্ষে হেফাজতে ইসলামের পাঁচ কর্মী নিহত হওয়ার ঘটনায় হরতালের ডাক দেয় সংগঠনটি। তাদের হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশকিছু ইসলামি রাজনৈতিক দল।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০