প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ কাল
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও || সেরা সংবাদ » প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ কালপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আগামীকাল (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিষ্ট সরকার কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যা, ন্যাক্কারজনক হামলা, নারকীয় তাণ্ডব এবং জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের’ প্রতিবাদে বিএনপির উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে দলটি।
একই দিনে দেশব্যাপী সকল মহানগরে এবং ৩০ মার্চ সারাদেশে সকল জেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।








