পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ৩৮২ কোটি ৫৪ লাখ টাকায় অবস্থান করছে; যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ২৬ জুলাই ডিএসইতে ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ২৮ মার্চ ) বাজার বিশ্লেষণে দেখাযায়, রোববার ডিএসইতে টাকার পরিমাণে ৩৮২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১