ব্লক মার্কেটে ১৭ কোম্পানির ৩০ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ১৭ কোম্পানির ৩০ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৯৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৬৮ লাখ টাকা।

আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইএফআইসি ব্যাংক ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বিডি ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ই-জেনারেশন, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রবি, সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০