আবারও মিরপুরে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » আবারও মিরপুরে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধনিজস্ব প্রতিবেদক: মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মিরপুরের বিভিন্ন এলাকায় দুপুর ১ থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, ১০ ও ১১ নম্বর সেকশন এবং ১২ নম্বর সেকশনের রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও তৎসলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এর আগেও এই প্রকল্পের নির্মাণকাজের জন্য ২ সপ্তাহে দুই দিন মিরপুর এলাকায় মোট ১০ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ ছিল। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।








