কর্মকর্তাদের মাঝে ৩৫ লাখ শেয়ার বরাদ্দ দেবে মিডল্যান্ড ব্যাংক
প্রচ্ছদ » Uncategorized » কর্মকর্তাদের মাঝে ৩৫ লাখ শেয়ার বরাদ্দ দেবে মিডল্যান্ড ব্যাংকপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারে আসার আগে মিডল্যান্ড ব্যাংক কর্মকর্তাদের মাঝে শেয়ার বরাদ্দ দিতে চায়। ব্যাংকটিকে এ শেয়ার বরাদ্দের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি পুঁজিবাজারে ৭ কোটি শেয়ার ইস্যু করতে চায়। এর মধ্যে ৩৫ লাখ শেয়ার ব্যাংকটির কর্মকর্তাদের মাঝে বরাদ্দ দেবে। আর বাকি ৬ কোটি ৬৫ লাখ শেয়ার আইপিওর সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বরাদ্দ দেয়া হবে। আর ব্যাংকটির কর্মকর্তাদের মাঝে বরাদ্দ দেওয়া শেয়ারগুলো দুই বছর লকইন থাকবে।
ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ এপ্রিল, ২০২১।








