মূলধন বাড়ল আরও সাড়ে পাঁচ হাজার কোটি

প্রচ্ছদ » Uncategorized » মূলধন বাড়ল আরও সাড়ে পাঁচ হাজার কোটি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সরকার ঘোষিত চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধে বেশ চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। এতে লকডাউনের দুই সপ্তাহে বাজার মূলধন নয় হাজার কোটি টাকার বেশি বাড়ল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। এতে সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫৬২ কোটি টাকা।

আগের সপ্তাহেও বড় অঙ্কের মুলধন বাড়ে বাজারটিতে। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৩ হাজার ৫১৫ কোটি টাকা। এ হিসেবে লকডাউনের দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৯ হাজার ৭৭ কোটি টাকা। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫৫ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ টানা দুই সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ল ১৮০ পয়েন্ট। অবশ্য তার আগের চার সপ্তাহ টানা এই সূচকটি কমে। আগের চার সপ্তাহের টানা পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৩১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি লকডাউনের দুই সপ্তাহেই বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ। এ হিসেবে লকডাউনের দুই সপ্তাহে এই সূচকটি বাড়ল ৯৭ পয়েন্ট।

অপরদিকে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও লকডাউনের দুই সপ্তাহেই বেড়েছে। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ২৮ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১১ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ। এ হিসেবে দুই সপ্তাহের টানা উত্থানে সূচকটি বাড়ল ৩৯ পয়েন্ট।

সবকটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০৬টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১০০টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৫১ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫০৪ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪৭ কোটি ১৭ লাখ টাকা বা ৬৮ দশমিক ৭৭ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৯ কোটি ৮৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন বেড়েছে ২ হাজার ২৪০ কোটি ৬৫ লাখ টাকা বা ১১০ দশমিক ৯৭ শতাংশ। মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রবি, লাফার্জহোলসিম বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১