পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল : ডিসি হারুন
প্রচ্ছদ » Uncategorized » পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল : ডিসি হারুনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল মামুনুল হককের। ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যায়। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নি সংযোগ ও সংহিতার ঘটনা ঘটায়। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করে।
রোববার (২৫ এপ্রিল) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানের একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল মামুনুল হকের। ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যায়। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নি সংযোগ ও সংহিতার ঘটনা ঘটায়। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করে।পাকিস্তানে ৪০ দিন অবস্থান করে এবং সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরে মামুনুল।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ এপ্রিল, ২০২১।








