বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে মার্কেন্টাইল ব্যাংকপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক ৭০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। বুধবার (২৮) ব্যাংকটির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি ব্যাসেল-৩ এর শর্ত পূরণে এডিশনাল টিয়ার-১ ব্যাংকের মূলধন সহয়তায় বন্ড ইস্যু করবে।
এখন ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেলেই বন্ড ইস্যু করতে পারবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ এপ্রিল, ২০২১।








