ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ৮৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ৮৭ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৭ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ১৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেক্সিমেকো, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ডাইং, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, গ্রামীণফোন, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লংকাবাংলা ফিন্যান্স, নর্দার্ণ জুট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফনিক্স ইন্স্যুরেন্স, রেনেটা, রবি, শমরিতা হসপিটাল, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিলকো ফার্মা ও সামিট পাওয়ার লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১