আমরা নেটওয়ার্কসের আইপিও আবেদন শুরু, চলবে ১৬ আগস্ট পর্যন্ত

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » আমরা নেটওয়ার্কসের আইপিও আবেদন শুরু, চলবে ১৬ আগস্ট পর্যন্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্য‌মে পুঁ‌জিবাজার থে‌কে মূলধন সংগ্র‌হের অনুমোদন পাওয়া আমরা নেটওয়ার্কসের আইপিও আবেদন ৬ আগস্ট র‌বিবার থেকে শুরু হয়ে‌ছে; যা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা ‌কোম্পা‌নি‌টির আইপিওতে আবেদন করতে পারবেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্য মতে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ ৭ টাকা তুলবে।

এই শেয়ারের মধ্যে ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা; যা মোট শেয়ারের ৪০ শতাংশ। ৩৫ টাকা দরে এই শেয়ার বিক্রি হবে। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা সংগ্রহ করা হবে।

আর বাকি ৬০ শতাংশ বা ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি শেয়ার পাবে মিউচ্যুয়ালসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ৩৯ টাকা দরে এই শেয়ার বিক্রি হবে। এর মাধ্যমে সংগ্রহ করা হবে ৩৫ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকা।

আইপিওতে আমরা নেটওয়ার্কসের মার্কেট লট ১০০ শেয়ার নিয়ে। অর্থাৎ একজন বিনিয়োগকারী একক নামে ১০০ শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন। আর যৌথ নামের আরেকটি বিও হিসাবের বিপরীতে আরও ১০০ শেয়ারের জন্য আবেদন করা যাবে। প্রতি আবেদনের সঙ্গে জমা দিতে হবে ৩৫০০ টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানির বিএমআরই (আধুনিকায়ন), ডাটা সেন্টার প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন স্থানে ওয়াই-ফাই হটস্পট প্রতিষ্ঠা করা, আইপিওর কাজ ও ঋণ পরিশোধ করা হবে।

৩১ ডিসেম্বর,২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৬ পয়সা; শেয়ার প্রতি সম্পদ মূল্য ২১ টাকা ৯৮ পয়সা। আর ৫ বছরের ইপিএসের গড় করলে হয় ২ টাকা ৫২ পয়সা।

৩০ জুন ২০১৬ সমাপ্ত নিরীক্ষিত হিসাব (৬ মাসের) অনুযায়ী কোম্পানিটির ইপিএস ১ টাকা ৬৮ পয়সা; আর এনএভি ২৩ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। আর রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০