নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড পুড়ল একাধিক বাস
প্রচ্ছদ » Uncategorized » নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড পুড়ল একাধিক বাসপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি বাস।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুণ নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ও সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়স্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ এপ্রিল, ২০২১।








