বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএ’র নবনির্বাচিত বোর্ডের শ্রদ্ধা
প্রচ্ছদ » Uncategorized » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএ’র নবনির্বাচিত বোর্ডের শ্রদ্ধাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ বোর্ড ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল শনিবার (০১ মে) সকালে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বর্তমান বোর্ডের সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (প্রশাসন) শাহিদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ মে , ২০২১।








